
চট্টগ্রামের চন্দনাইশে কাঠচোরদের হামলায় বন বিট কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বনের গাছ কাটতে বাধা দিতে গেলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পরানজুরানি নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস।
ইমরুল কায়েস জানান, ধোপাছড়ির পরানজুরানি নামক এলাকা থেকে মোজাম্মেল হক মেম্বারসহ ১৫-২০ জনের একদল কাঠচোরের সেগুনগাছ কেটে নিয়ে আসার খবর পেয়ে ধোপাছড়ি বন বিট কর্মকর্তা সুদত্ত চাকমা বনরক্ষীদের নিয়ে তাদের বাধা দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কাঠচোরের দল সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বন বিভাগের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় বন বিট কর্মকর্তাসহ প্রায় ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাঁদের দোহাজারী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ফরেস্টার ইমন বিল্লাহ, ফরেস্ট গার্ড আবু বক্কর সিদ্দিক, শুভ ইসলাম, পাহারা দলের দলনেতা মো. কুতুব রয়েছেন। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কারা এ হামলা করেছে তিনি জানেন না। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযোগের ব্যাপারে মোজাম্মেল হক মেম্বার জানান, পরানজুরানি এলাকায় সড়কের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বারবার গাছের ডাল ভেঙে পড়ছিল। এতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিঘ্ন ঘটায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জনৈক মোরশেদের মালিকানাধীন গাছগুলো কেটে রাখা হয়। গাছগুলো বন বিভাগকে দেখাতেও বলেন তিনি। এদিকে খবর পেয়ে গতকাল বন বিভাগের লোকজন গাছগুলো আনতে গেলে গাছের মালিক ও স্থানীয়রা এতে বাধা দেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় জড়িত না থাকার দাবি করেন তিনি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৬ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২৫ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
১ ঘণ্টা আগে