
আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘পুরো কুমিল্লা নগরী নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।’ আজ মঙ্গলবার সকালে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন ফারুক আহমেদ।
এসপি বলেন, নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সব নেওয়া হয়েছে। নগরীর অন্তত ৭৫টি জায়গায় তল্লাশিচৌকি বসানো হয়েছে।
এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি ভোটের মাঠে ৩ হাজার ৬০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আজ থেকেই কাজ করছেন।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এসপি বলেন, বহিরাগতদের ঠেকাতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। তল্লাশি চালিয়ে চেকপোস্টে একজনকে আটক করা হয়েছে। তার কাছে একটি ছুরি পাওয়া গেছে।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার গাংনী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় হোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের তদারকি করা হয়।
২ মিনিট আগে
জ্বালানি তেল নেই বলায় নোয়াখালীর সুবর্ণচরে নূরানী ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলার সময় চরজব্বার থানার পরিদর্শক ও একজন কনস্টেবল উপস্থিত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে জানা গেছে।
৪৩ মিনিট আগে
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় (গেমঘর) অমানবিক নির্যাতনে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধূয়াসার গ্রামের মো. জহিরুল আকন (২৫) নামের এক যুবক মারা গেছেন।
১ ঘণ্টা আগে
পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকানের কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে