নগরের ডবলমুরিং থানার মনছুরাবাদ খাদ্য গুদামের সামনে দিনদুপুরে ছুরি মেরে তাসলিমা আক্তার রাণী (৪২) নামের এক নারীর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার তাসলিমা নগরীর ডবলমুরিং থানার ঝর্ণা পাড়ার স্থায়ী বাসিন্দা।
তাছলিমা আক্তার জানান, তিনি তাঁর মেয়েকে নিয়ে রিকশা করে পারিবারিক একটি মামলার ব্যাপারে থানায় যাচ্ছিলেন। এ সময় ৬ / ৭ জন যুবক তাদের রিকশার গতিরোধ করে। পরে তাঁর হাতে ছুরিকাঘাত করে মোবাইল ও স্বর্ণা লঙ্কার লুটে নিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তাছলিমা আক্তার রানীর ছোট ভাই মোমিনুল আলম শাহীন বলেন, আমার দুলাভাই তাজুল ইসলাম প্রবাসী। দীর্ঘদিন ধরে বোন দুলাভাইয়ের মধ্যে নানা বিষয় নিয়ে ঝামেলা চলছে। তাই তারা এক বছর ধরে আলাদা থাকেন। বর্তমানে তিনি দেশে এসেছেন এবং আমরা শুনেছি তিনি আরেকটি বিয়েও করেছেন। আর্থিক কিছু বিষয় নিয়ে দুলাভাই আমার ও বোনের নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হেনস্তার চেষ্টা করছেন। তবে আদালত মামলার শুনানিতে আমাকে ও আমার বোনকে জামিন দেন। আমাদের মামলা দিয়ে ফাঁসাতে না পারায় দুলাভাই সম্ভবত নিজের চাচাতো ভাইদের দিয়ে এই কাজ করিয়েছেন।
নগর পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার মো. আব্দুল ওয়ারিশ বলেন, ‘এখানে যেহেতু ছুরিকাঘাত করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সেহেতু আমরা এটিকে প্রাথমিকভাবে ছিনতাই হিসেবেই দেখছি। আর সেইভাবেই আমরা তদন্ত চালাব। এর জন্য আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হবে। পারিবারিক কোন বিষয় যদি এখানে থেকে থাকে তবে আমাদের তদন্তেই সেটি বেরিয়ে আসবে। তাছলিমা আক্তারের পরিবার যদিও এটিকে পারিবারিক বিরোধ বলে শঙ্কা প্রকাশ করছেন, তবে পুলিশ তাদের তদন্তকাজ চালাচ্ছে ছিনতাইয়ের ঘটনাকে গুরুত্ব দিয়ে।’

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
৩ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
৩ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
৩ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
৩ ঘণ্টা আগে