চট্টগ্রাম নগরীতে লরিচাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বন্দর থানাধীন হালিশহরের আনন্দবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা আসাদুল (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি। দুজনই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে হালিশহরের আনন্দবাজার এলাকায় লরিচাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
রোববার বেলা পৌনে ১১টা পর্যন্ত অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী ব্যক্তিরা রাস্তায় পড়ে যান। এরপর পেছন থেকে আসা আরেকটি লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিগুলো ওভারটেক করার প্রতিযোগিতায় ছিল।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) মারা গেছেন। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এবং ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন।
৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের এক ব্যক্তি তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার সময় আজিজকে ‘বাচ্চু-বাচ্চু’ বলে কাউকে ডাকতে শোনা যায়।
২৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়।
৪২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জামিলার (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদের নন্দীরবাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
২ ঘণ্টা আগে