
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওটি প্রকাশের পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। এ সময় তিনি বলেন, ‘বিএনপিওয়ালারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগওয়ালাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।’
ভিডিওতে আরও দেখা যায়, তিনি একটি স্থানে বসে উত্তেজিত কণ্ঠে কথা বলছেন এবং তাঁর আশপাশে কয়েকজন অনুসারী অবস্থান করছেন।
কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, তা জানতে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তিনি বলেন, ‘ভিডিওটি এখনো দেখিনি। তবে ভিডিওর সত্যতা নিশ্চিত হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘এ ধরনের বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তিনি বলেন, ভিডিওর সত্যতা যাচাই না করে মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি যদি সত্যিই এমন কথা বলে থাকেন, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর। সত্যতা নিশ্চিত হলে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) মারা গেছেন। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এবং ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন।
৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের এক ব্যক্তি তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার সময় আজিজকে ‘বাচ্চু-বাচ্চু’ বলে কাউকে ডাকতে শোনা যায়।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে লরিচাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বন্দর থানাধীন হালিশহরের আনন্দবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জামিলার (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদের নন্দীরবাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
২ ঘণ্টা আগে