
বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জামিলার (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদের নন্দীরবাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
জামিলা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। সে ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে তার নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকায় জয়ন্তী নদীতে গোসলে নেমে জামিলা নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয় জেলেরা ও ফায়ার সার্ভিস সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালান। শনিবার বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালালেও পরে তারা ফিরে যায়। এরপর স্বজনেরা ট্রলার ও মাইকিংয়ের মাধ্যমে খোঁজ চালিয়ে আসছিলেন।
রোববার সকালে বালুবাহী ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা গিয়ে মরদেহটি জামিলার বলে শনাক্ত করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’
এর আগে জানা যায়, শুক্রবার দুপুরে জামিলা তার ছোট বোন জান্নাতের সঙ্গে নদীতে গোসলে নামে। তারা সাঁতার না জানায় অল্প পানিতে গোসল করছিল। একপর্যায়ে জামিলা পা পিছলে নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ছোট বোন জান্নাতও পানিতে ডুবে যেতে থাকে। এ সময় স্থানীয় এক পথচারী জান্নাতকে উদ্ধার করতে সক্ষম হলেও জামিলা নিখোঁজ হয়।

চট্টগ্রাম নগরীতে লরিচাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বন্দর থানাধীন হালিশহরের আনন্দবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়।
৪ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় একটি হাফেজি মাদ্রাসার আট বছর বয়সী এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাদ্রাসার এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মৌখিকভাবে অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য অনুষ্ঠিত একটি সালিসি বৈঠকে বাগ্বিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আশিক গুলিবিদ্ধ বৃদ্ধের নাতি।
২ ঘণ্টা আগে