
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কলিম উদ্দিন (৩৩) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন শাখাওয়াত (৩২) নামে যুবদলের এক কর্মী।
গতকাল বুধবার রাত ১১টায় উপজেলার বড় দারোগারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কলিম সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকার মৃত আবু নাসেরের ছেলে। তিনি ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় বিএনপি নেতা শরিফের এবং আহত শাখাওয়াত যুবদলের নেতা ইসমাইলের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে গতকাল রাতে বিএনপি নেতা শরিফের অনুসারীদের সঙ্গে যুবদলের নেতা ইসমাইলের অনুসারীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শরিফের অনুসারী কলিম ও ইসমাইলের অনুসারী শাখাওয়াত গুরুতর আহত হন। প্রথমে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কলিমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তিনি জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে আগে থেকে ব্যবসায়িক বিরোধ চলছিল। গতকাল রাতে সহস্রধারা ঝরনার টেন্ডারসহ ব্যবসায়িক বিরোধের জেরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরিফ গ্রুপের অনুসারী কলিম নিহত হন। আহত হন ইসমাইল গ্রুপের এক কর্মী।
মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। মামলার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন দাবি করেছেন, মাদক কারবারে বাধা পেয়ে একদল দুষ্কৃতকারী কলিমের ওপর হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় কলিম মারা গেছেন।

রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে এই ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি ছোড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
১ ঘণ্টা আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে