
বগুড়ার ধুনট উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ধুনট উপজেলার এলেঙ্গী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে এলেঙ্গী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী সেখানে এসে প্রচারণা বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালান।
হামলায় জামায়াতে ইসলামীর জিয়াউর রহমান ঠান্ডু (৪৫), আইয়ুব আলী (৪৯), মাসুদ রানা (৪০), আবু বক্কর (৪৫) ও সামিউল ইসলাম ছনেট (৩২) আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জিয়াউর রহমান ঠান্ডু, আইয়ুব আলী, মাসুদ রানা ও আবু বক্করকে শনিবার রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এই ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকার সাভারের আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
৪ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটা নিয়ে তর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
২৮ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে এক কিশোরী ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক পাচারকারীসহ ওই কিশোরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩৫ মিনিট আগে
শনিবার বিকেলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট দিয়ে এক ব্যক্তিকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক বিজিবিকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা...
৪৩ মিনিট আগে