
চট্টগ্রাম চিড়িয়াখানার ৩৩টি অজগর ছানা ফটিকছড়ির অভয়ারণ্যে ছাড়া হয়েছে। কৃত্রিম উপায়ে ডিম থেকে ষষ্ঠবারের মতো এসব অজগর ছানা ফোটানো হয়। শুক্রবার (৪ জুলাই) ফটিকছড়ির হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্যে এসব অজগর ছানা ছেড়ে দেওয়া হয়। এ কাজে সহায়তা করে বন বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, জেলা প্রশাসন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম সাপ অবমুক্তকালে উপস্থিত ছিলেন। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ১১৩টি অজগর ছানা চট্টগ্রামের বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো।
এর আগে ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫টি, ২০২১ সালে ২৮টি, ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫টি অজগরের ছানা ফোটানো হয়। গত ০৪ ও ১৪ এপ্রিল দুটি অজগর থেকে পাওয়া ৪৫টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়।

দুই ধাপে গত ১১-১৩ জুন ১৭টি (প্রায় ৬৮ দিন) ও ২১-২৪ জুন তারিখে ১৬টিসহ (প্রায় ৬৯ দিন) মোট। ৩৩টি অজগর ছানার জন্ম নেয়। পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এটা করা হয়েছে বলেও জানান ডা. শাহাদাত হোসেন শুভ।

কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
৪ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
৫ ঘণ্টা আগে