
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতের কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেওয়া হয়।
হালদার ডিম সংগ্রহকারী কয়েকজন বলেন, মা মাছ ডিম ছাড়ার সময় এখন। এই সময়ে মা মাছের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয়। এটা দুঃখজনক ঘটনা। হালদায় এখনো মাছ ধরা বন্ধ হচ্ছে না। অনেকে জাল ফেলে বা বিষ প্রয়োগ করে মাছ ধরছে।
হালদা নদী গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আঘাতের কারণে মাছটি মারা গেছে। হয়তো কেউ ধরতে গিয়ে মাছটিকে আঘাত করেছে। এই সময়ে মা মাছ মারা যাওয়া ক্ষতিকর দিক।
হালদা নদীর আরেক গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এই মৌসুমে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ মারা যাওয়া খুবই দুঃখজনক।
কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তাই মা মাছ রক্ষা ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা এবং তার শাখাখালগুলোয় প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বাড়াতে হবে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৬ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৭ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৭ ঘণ্টা আগে