
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ কৃতি শিক্ষার্থী। গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ সালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তাঁরা হলেন আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ এবং এমবিবিএসের আফসানা আক্তার।
২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ শিক্ষার্থী। তাঁরা হলেন আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার এবং এমবিবিএসের ইসরাত পারভীন।
২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ শিক্ষার্থী। তাঁরা হলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আশরাফুন নেসা, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া, আইন বিভাগের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান এবং এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।
চবির আরবি বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, তাঁদের পরিবার, বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি বড় সম্মানের বিষয়। বিশেষ করে আরবি বিভাগের দুজন শিক্ষার্থী এই স্বীকৃতির অংশ হওয়ায় আমরা আনন্দিত।’
ড. ফরিদ উদ্দিন আরও বলেন, ‘তাঁদের এই সাফল্য বিভাগের অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও একাডেমিক উৎকর্ষের জন্য অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তাঁরা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা।’
প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দেওয়া এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ইউজিসি প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০০৫ সালে ইউজিসি এ পদক প্রবর্তন করে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী কিংবা প্রথম স্থান অধিকারীদের এ পদক দেওয়া হয়।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য এবার সারা দেশ থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।
৩২ মিনিট আগে
বরগুনা সদরে একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে উপজেলার সোনারবাংলা নামের এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেট কারের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
৩৫ মিনিট আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার নামে ছবি, ভিডিও ও অপারেশনাল তথ্য প্রকাশে কঠোর নির্দেশনায় উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটি নির্দেশনাকে নজিরবিহীন ও বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহার এবং সাংবাদিকদের জন্য সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।
১ ঘণ্টা আগে