
কর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের কারণে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলে ট্রাফিক ডাইভারসন কার্যকর থাকবে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টানেল রক্ষণাবেক্ষণকাজের সময় যানজটের কারণে যাত্রীদের সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানেল ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

নিষিদ্ধ পর্নোগ্রাফি ও অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে কামরুল নিজেকে ‘মতপ্রকাশ’ নামের নিউজ পোর্টালের সাংবাদিক দাবি...
২ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এক রাইচ মিল মালিককে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায়...
৬ মিনিট আগে
আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
৩৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে