প্রায় এক সপ্তাহ ঈদুল আজহার ছুটি শেষে চট্টগ্রাম সমুদ্রবন্দর আবার প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ছিল। তবে সরকারি ছুটি থাকলেও বন্দরে ২৪ ঘণ্টা সাত দিন বন্দরে অপারেশনাল কার্যক্রম চালু ছিল। সংশ্লিষ্টরা বলছেন, বন্দর কর্তৃপক্ষ ডেলিভারি দিতে প্রস্তুত থাকলেও স্টেকহোল্ডারদের চাহিদা না থাকায় ঈদের দিন ডেলিভারি হয়নি। ঈদুল আজহার দিন ২৪ ঘণ্টায় (২৮ মে সকাল ৮টা থেকে ২৯ মে সকাল ৮টা পর্যন্ত) একটি কনটেইনারও ডেলিভারি হয়নি।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ আল আমিন বলেন, আজ সোমবার (১ জুন) আবার আগের মতো পুরোদমে কাস্টম হাউসের শুল্কায়নসহ সব ধরনের কাজ শুরু হয়েছে। তিনি জানান, বন্ধের সময়ও বিশেষ ব্যবস্থায় কাস্টমসের একটা অংশ খোলা ছিল।
চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন বলেন, ঈদুল আজহার ছুটির দিনগুলোয় বাণিজ্য সচল রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করে। সেগুলো মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ জোনে কাজ করেছে। এগুলো হলো—বহির্নোঙরে বাল্ক পণ্য খালাস বা লাইটার তদারকি, জেটিতে কনটেইনার ওঠানামা ও ইয়ার্ড ব্যবস্থাপনা সচল রাখা এবং বন্দরের জলসীমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ। অন্যদিকে প্রয়োজনীয় সব পয়েন্টে কাস্টমসের টিমও সক্রিয় ছিল। সেবা নিতে এলে যাতে ফেরত যেতে না হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফাল্গুনী ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান বলেন, আমদানিকারকেরা পণ্যের চালান খালাসের জন্য সব প্রক্রিয়া চূড়ান্ত করেন, শুল্ক জমা দেন, কাস্টমসের শুল্কায়ন সম্পন্ন হলে বন্দর থেকে কনটেইনার ডেলিভারির অ্যাসাইনমেন্ট দেন। ঈদের ছুটির আগে বন্দর থেকে প্রচুর ডেলিভারি হয়েছে। কারণ, দীর্ঘ ছুটির সময় কারখানা বন্ধ থাকে, তখন আমদানিকারকেরা ডেলিভারি নেন না।
বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ মে ৩ হাজার ৯৭৯ টিইইউস (কন্টেইনারের ধারণক্ষমতা পরিমাপের একক), ২৫ মে ৪ হাজার ৩১৭ টিইইউস, ২৬ মে ৩ হাজার ৩৭৫ টিইইউস, ২৭ মে ১ হাজার ৩২৬ টিইইউস, ২৮ মে ৬০৮ টিইইউস ও ৩০ মে ৯৫০ টিইইউস কনটেইনার ডেলিভারি হয়েছে। ২৯ মে সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেলিভারি ছিল শূন্য। ওই দিন আমদানি পণ্যভর্তি কনটেইনার রিসিভ হয়েছে মাত্র ২০০ টিইইউস, জাহাজে তোলা হয়নি কোনো কনটেইনার।
২৮ মে সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আমদানি পণ্যভর্তি কনটেইনার রিসিভ হয়েছিল ১ হাজার ৪৩৯ টিইইউস, জাহাজে কনটেইনার তোলা হয়েছিল ২ হাজার ৩০৯ টিইইউস। মোট হ্যান্ডেলিং ৩ হাজার ৭৪৮ টিইইউস। ৩০ মে সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বন্দর আমদানি পণ্যভর্তি কনটেইনার রিসিভ করেছে ২ হাজার ১৪৬ টিইইউস। জাহাজে কনটেইনার তোলা হয়েছে ৪ হাজার ৫৩৭ টিইইউস। মোট হ্যান্ডেলিং ৬ হাজার ৬৮৩ টিইইউস।
চট্টগ্রাম বন্দরে বর্তমানে কনটেইনার ধারণক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার টিইইউস। এর বিপরীতে আজ সকাল ৮টায় বন্দরে কনটেইনার ছিল ৪৪ হাজার ৩৭৬ টিইইউস।

ঈদের ছুটির মধ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভূমি অফিস ও সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুই অফিস থেকে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরি হয়েছে।
১৯ মিনিট আগে
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও একজন। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দীঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামের এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির শ্যালক ও এক গাড়িচালক আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪৪ মিনিট আগে