
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় প্যাঁচানো ছিল ওড়না। বিকেল ৪টা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বিদ্যালয়-সংলগ্ন জমির আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর হাতে শাখা থাকায় তাঁকে সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে। তাঁর দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহের কাজ চলছে।

সকালে ট্রেনযোগে সিলেট থেকে কুমিল্লা আসেন আরমান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারের ভিংলাবাড়ি গ্রামে তাঁর নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি.....
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের অভিযানে মাদকসহ আটকদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন উঠেছে। মাদক সেবনের কথা স্বীকার করা দুই ব্যক্তিকে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও আরেক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট....
৯ মিনিট আগে
দুপুর আড়াইটার দিকে দুই ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাঁকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে কৌশলে পালিয়ে যান। হাসপাতালের ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষার পরও তাঁদের খোঁজ না পাওয়ায় মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান...
১৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাইসহ তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।
২৬ মিনিট আগে