
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন উর রশীদ মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ঠিক দুই দিন আগে এ সিদ্ধান্ত এল।
গতকাল রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশীদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেওয়া হয়।
ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, আসন্ন চাকসু নির্বাচনে দলীয় প্যানেলে মামুনের অনুসারী বেশ কিছু নেতা পদ না পাওয়ায় স্বতন্ত্র কিছু পদে সমর্থন দিয়েছেন মামুন। নিজের ‘দায়বদ্ধতা’ থেকে কিছু কর্মীর পাশে দাঁড়িয়েছেন মামুন। এ জন্যই তাঁকে বহিষ্কার করা হলো বলে দাবি সূত্রটির।
এ বিষয়ে জানতে মামুনুর রশীদ মামুনকে ফোনকল করা হলে তিনি সাড়া দেননি।
এর আগে ২০২৩ সালের (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবি শাখার পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিন সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে মামুনুর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়।
দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেয় ছাত্রদল। এরই মধ্যে দুই মাস আগে মেয়াদোত্তীর্ণ হলেও পূর্ণাঙ্গ হয়নি কমিটি।

মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা একটি চামড়া পোড়ানোর কারখানার বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলা কারখানাটির ধোঁয়ায় শিশু ও বয়স্করা নানা স্বাস্থ্য সমস্যায় পড়ছেন। কারখানাটি বন্ধের দাবিতে...
২ মিনিট আগে
ভোলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর অবশেষে বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আমজাদ হোসেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
৯ মিনিট আগে
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
২৮ মিনিট আগে
গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা-পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে...
৩৫ মিনিট আগে