
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার প্রকাশ্য সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাইজভান্ডার দরবার শরিফ-সংলগ্ন একটি বিশ্রামাগারে এ সভা হয়। সভার ছবি ও ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, বিশ্রামাগারটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজভান্ডারি ভক্তদের জন্য নির্মিত ও পরিচালিত। সেখানে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
দীর্ঘ সময় ধরে চলা কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতে অভিযান চালায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, বিষয়টি জানার পরই পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় আমরা নিষিদ্ধ সংগঠন না হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে সভা-সমাবেশ করতে পারিনি। অথচ বর্তমানে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন প্রকাশ্যে সভা করছে। বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপও চোখে পড়ছে না। আমরা ছাত্রলীগের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম প্রতিহত করা হবে।’

সিলেটে বিক্ষোভ সমাবেশে সরকারকে ‘ফুঙ্গা’ (অবৈধ) বলে মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে গোয়ালঘরের লোহার গ্রিলে বিদ্যুতের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সংযোগ সচল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী মো. আইন উদ্দিন ও তাঁর ছেলে রাশেদ মিয়ার মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগে
বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারের মার্কাস গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লেগে ৯টি বসতঘর সম্পূর্ণ এবং ৩টি ঘর আংশিক পুড়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
৪২ মিনিট আগে