ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের লাগাম টেনে ধরা জরুরি। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’
বিবৃতিতে অলি আহমদ বলেন, ‘ছাত্রলীগ আজ সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা এখন সুস্থধারার রাজনীতির চর্চা বাদ দিয়ে খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, পতিতাবৃত্তি, অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, সিট ও ভর্তি বাণিজ্যে ব্যস্ত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে।’
এলডিপি সভাপতি বলেন, ‘দেশে এমন কোনো অপরাধ নেই, যার সঙ্গে ছাত্রলীগ যুক্ত নেই। বিরোধী দলকে দমন-পীড়নে এই সন্ত্রাসী সংগঠনটিকে ব্যবহার করছে আওয়ামী লীগ। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করে করছে তারা। ছাত্রলীগ বিরোধী দলের সভা-সমাবেশে হামলা চালিয়ে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। এতে অনিবার্যভাবে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অমিত শাহর ছেলে জয় শাহর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারতের প্রভাবশালী একটি মহল বাংলাদেশের ক্রিকেটকে...
১ ঘণ্টা আগে
বিএনপির অনেক বড় বড় নেতা গোপন মিটিংয়ে বলে যে জামায়াতকে সাইজ করে দেওয়ার জন্য আওয়ামী লীগকে মাঠে না নামালে হবে না। যদি সাহস থাকে রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করেন। রাজনৈতিকভাবে মোকাবিলা করেন...
১ দিন আগে
যদি প্রচেষ্টা চালান সরকারের সকল ভালো কাজে আমরা (জামায়াতে ইসলামী) সাহায্য করব। গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। কিন্তু জনস্বার্থবিরোধী অন্যায় কাজ অনাচার-পাপাচার স্বার্থবিরোধী অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব...
১ দিন আগে
আমরা (বিএনপি) উদার গণতন্ত্র বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরও জোর দিয়ে সেই দেশটা প্রতিষ্ঠিত করতে চাই।
১ দিন আগে