
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে একটি বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে এটি অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকা থেকে বন্য প্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমন একটা বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেন। আজ তিনি সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করলে আমরা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে অবমুক্ত করি।’
সাপ অবমুক্তের সময় রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আহমেদ, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, কাপ্তাই বন্য প্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমনসহ বন বিভাগের কর্মকর্তা এবং কাপ্তাই উপজেলা বন্য প্রাণী সাপ উদ্ধারকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আল আমিন পলাতক। ঘটনাটি স্থানীয় সালিসে মীমাংসার চেষ্টার অভিযোগে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ বলছে, এমন অভিযোগ সালিসে নিষ্পত্তির সুযোগ নেই।
৪ মিনিট আগে
সুন্দরবনে ফাঁদে আটকা পড়ে উদ্ধার হওয়া বাঘিনী পাঁচ মাসের চিকিৎসায় সুস্থ হয়েছে। তবে বনে ছেড়ে দেওয়া হবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। স্যাটেলাইট কলার বা মাইক্রো চিপ ব্যবহারের প্রস্তাব থাকায় সিদ্ধান্তে ধীরগতি এসেছে। এদিকে বাঘিনীটির খাদ্য ও চিকিৎসায় মাসে ২ লাখ টাকার বেশি ব্যয় হচ্ছে।
৯ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের তিন দিন পর মো. আনোয়ার হাওলাদার (৭৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাট ভাঙচুর-লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে