Ajker Patrika

মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২২
মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ, আটক ৩
জব্দ সারসহ আটক তিন ব্যক্তি। ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে

চট্টগ্রামের মিরসরাই থেকে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের ভাটিয়ারি স্টেশনের সদস্যরা এই অভিযান চালান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি ট্রাক থেকে ইউরিয়া সারগুলো একটি ফিশিং বোটে করে মিয়ানমারে পাচারের জন্য স্থানান্তর করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৯৬০ বস্তা সার, চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করেন। জব্দ করা সারের পরিমাণ ৪৮ হাজার কেজি।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে এবং জব্দ করা সার, ট্রাক ও ফিশিং বোটের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত