Ajker Patrika

ককটেল বিস্ফোরণের ঘটনায় অবশ্যই নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৮
ককটেল বিস্ফোরণের ঘটনায় অবশ্যই নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে শুক্রবার প্রেস ব্রিফিং করেন যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশন (দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন। ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার প্রসঙ্গে এ প্রেস ব্রিফিং করেছিল ডিএমপি।

২১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নেভি গলিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো তিনটি দাবিতে রাজপথে আছি। আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার। এই দাবিগুলো সরকার মানছে না! দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’ এই মন্তব্যের প্রসঙ্গ টেনে যুগ্ম কমিশনারকে প্রশ্ন করেন একজন সাংবাদিক।

জবাবে ডিএমপির যুগ্ম কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘এটা আসলে আমি এই প্রশ্নের...এখন পর্যন্ত বলতে পারব না এই জন্য যে, সে এই বক্তব্যটা কেন দিয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীকে তো জিজ্ঞাসাবাদ করতে হবে—সে এই বক্তব্যটা কেন দিয়েছে।’

ডিএমপির এই যুগ্ম কমিশনার আরও বলেন, ‘এটা অবশ্যই আমার কাছে মনে হয় যে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তা না হলে, সে এই কথা বলল কেন? এটা আসলে আমি এখন বলতে পারব না। এটা হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত