
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রুবেল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা মো. মোরশেদ (২৮) নামের একজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড হারুয়ালছড়ি ইকোপার্কসংলগ্ন একটি বসতঘরে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রুবেল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, অপরাধ কর্মকাণ্ড নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
থানা সূত্রে জানা গেছে, রুবেল পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ির একটি বসতঘরে ছিলেন। তাঁর সঙ্গে মোরশেদ ও আজিম নামের আরও দুই সহযোগী ছিলেন। গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে হঠাৎ অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত ওই বসতঘরে ঢুকে পড়ে। প্রথমে ঘরের বাইরে শটগানের একটি গুলি ছুড়লে শব্দ শুনে পালিয়ে যান আজিম। এরপর অস্ত্রধারীরা ভেতরে রুবেলকে পেয়ে কুপিয়ে, গলা কেটে ও গুলি করে হত্যা করে। তাঁর বাম হাতে গুলি ও কবজির অর্ধেক কেটে ফেলা হয়। এ ছাড়া অণ্ডকোষ কাটা ও বাম পায়ে কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা যান। রুবেলের সঙ্গে থাকা মোরশেদের হাতেও কুপিয়ে জখম করা হয়েছে। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম আজকের পত্রিকাকে বলেন, যুবক রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজিমকে থানায় আনা হলে তিনি কাউকে চিনতে পারেননি বলে জানান এবং হাসপাতালে চিকিৎসাধীন মোরশেদের মোবাইলটি জব্দ করা হয়েছে। কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে