
চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে ৪৫৬ গাড়ি তল্লাশি চালিয়ে নিয়ম লঙ্ঘন করায় ২২ মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।
সোমবার (২ জুন) সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি বলেন, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২৯টি যানবাহনে তল্লাশি করা হয়। ২২ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ১০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করা হয় চরকুমিরা এলাকায়। সেখানে তল্লাশি করা হয় ১০২টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৩ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৯টি মোটরসাইকেলের আরোহীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দ ২২টি মোটরসাইকেল নিজ নিজ থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সব ধরনের অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৩৬ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৩৮ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে