রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৮০টি দোকান ও বসতঘর। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনসার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তবে অতি দাবদাহ ও কাছে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ছোট বড় প্রায় ৮০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে কেংড়াছড়ি বাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গেছেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে ভায়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ৮০ টির দোকানসহ বসতঘর আগুনে পুড়ে গেছে বলে স্থানীয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৪ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
২৯ মিনিট আগে