
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন আগ্রাবাদ ডিটি রোড এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। এতে ওই বস্তির এক কক্ষবিশিষ্ট ৩৩টি ঘর আগুনে পুড়ে গেছে। আজ শনিবার ভোরে এই আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ ভোর চারটা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চেষ্টায় ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার আজকের পত্রিকাকে বলেন, তিনটি সারিতে ২২জন মালিকের বস্তিগুলো ছিল। ছোট ছোট এক কক্ষবিশিষ্ট ৩৩টি বস্তিতে এই আগুন লাগে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
২৪ মিনিট আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন...
৩৪ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
৩৬ মিনিট আগে