
ক্যানসার, লিভার সিরোসিস, জন্মগত হৃদ্রোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া, কিডনি রোগে আক্রান্ত ৩৪৭ জনকে আর্থিক সহায়তা করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ উপলক্ষে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের (সিআইএমসিএইচ) ব্যবস্থাপনায় আজ শনিবার (৫ জুলাই) দুপুরে কলেজ অডিটরিয়ামে এক অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।
সিআইএমসিএইচের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান ডা. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, ইসি কমিটির সদস্য ফয়সাল মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক মো. সিরাজদ্দৌলা, মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. বখতিয়ার আলম, সমাজসেবার বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপপরিচালক ফরিদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, ‘নানা জটিল রোগে আক্রান্তদের পাশে থেকে দীর্ঘদিন ধরে আর্থিক অনুদান দিয়ে আসছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এখানে একসঙ্গে ৩৪৭ জনকে সহায়তা তুলে দিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এখানে এসে আমি খুব আনন্দিত। এক ক্যাম্পাসের ভেতরে তিনটি প্রতিষ্ঠান দেখে ভালো লাগল। নিঃসন্দেহে এটা বলা যায় যে চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে সিআইএমসিএইচ। প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করছি।’ তিনি বলেন, ‘আজকে এখানে রোগীদের ডেকে আমরা নগদ সহায়তা দিয়েছি। আমি মনে করি এটাও যথেষ্ট নয়। রোগীদের বাড়ি বাড়ি এ সহায়তার টাকা পৌঁছে দিতে পারলে আরও ভালো হতো।’

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে তদন্তে সত্যতা মিলেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেছেন। নিরাপত্তা শঙ্কা ও মানসিক চাপে বিদ্যালয় ছেড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
১ মিনিট আগে
কয়েক বছর ধরে নদী ভাঙনে উপজেলার মেখলি এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি। প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
১৬ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে। এ ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
২১ মিনিট আগে