বাণিজ্য সংগঠন দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে মোহাম্মদ আমিরুল হক নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান।
আজ সোমবার (২৫ মে) দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহসভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী ও সহসভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়েছে।
জানা গেছে, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে আমির হুমায়ুন চৌধুরী চেম্বারের শীর্ষ তিন নেতৃত্ব চূড়ান্ত করেন। তিনি চিটাগং চেম্বারের সাবেক সভাপতি ও এই প্যানেলের প্রধান উপদেষ্টা ছিলেন।
আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে তাঁকে সভাপতি পদে চূড়ান্ত করা হয়। সিনিয়র সহসভাপতি আমজাদ হোসাইন চৌধুরীকে অর্ডিনারি ক্যাটাগরি থেকে এই পদে চূড়ান্ত করা হয়। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই। সহসভাপতি ব্যবসায়ী মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাঁকে এই পদে চূড়ান্ত করা হয়।
এর আগে দীর্ঘ ১৩ বছর পর গত শনিবার (২৩ মে) চিটাগং চেম্বার পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

বগুড়ার কাহালুতে বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। আজ সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু থানার কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কাহালু থানার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) ও মেয়ে
৩ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জের পুবাইল থানা এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিলাস মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পূজা রানী (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দী পশুর হাটে ঈদুল আজহা সামনে রেখে শেষ সময়ে ক্রেতা-বিক্রেতার ভিড় বেড়েছে। প্রায় ২০০ বছরের পুরোনো এই হাটে মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও দাম নিয়ে দর-কষাকষি চলছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
১১ মিনিট আগে