Ajker Patrika

চার মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
চার মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আনিছুর রহমান

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চার মিনিটের ব্যবধানে প্রায় ৩০০ মিটারের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় মো. আনিছুর রহমান (৫২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আনিছুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আবর উদ্দিন ব্যাপারীর ছেলে।

আজ সোমবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্। তিনি বলেন, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার আনিছুর রহমানকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে মামলা করেন থানার এসআই মো. নজরুল ইসলাম। মামলায় বিস্ফোরক দ্রব্য প্রস্তুত, ককটেল বিস্ফোরণ ও তা দখলে রাখাসহ অন্তর্ঘাতী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

ওসি আরও বলেন, আনিছুর ছাড়াও মামলায় অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আনিছুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ভোর ৪টা ২৬ মিনিটে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আবু সোলাইমান সরকার সাজার বাড়ির বাউন্ডারি দেয়াল ঘেঁষে একটা,৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে আরেকটা এবং ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশে আওয়ামী লীগ নেতা রেজা মিয়ার বাড়ির সামনের সড়কে তৃতীয় ককটেলটি বিস্ফোরিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত