
পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ সোমবার মাদ্রাসার সামনে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৩ বছর ধরে জমিটি মাদ্রাসার দখলে রয়েছে। নিয়মিতভাবে ওই জমির খাজনাও পরিশোধ করে আসছে কর্তৃপক্ষ। ১৯৮৩ সালে ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন ওই জমি মাদ্রাসার নামে দান করেন। কিন্তু গত শনিবার ওই জমিতে বালু ফেলতে শুরু করেন ময়জউদ্দিন।
মানববন্ধনে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, গত শনিবার ময়জউদ্দিন মাদ্রাসার জমিতে বালু ফেলে দখলের চেষ্টা করেন। একই সঙ্গে মাদ্রাসার সামনে প্রতিষ্ঠানটির তৈরি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার জমি রক্ষা এবং দখলের চেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাই।
মাদ্রাসার সভাপতি ফরহাদ হোসেন বলেন, মাদ্রাসার জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। মাদ্রাসার জমি উদ্ধার, বন্ধ করে দেওয়া দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মইজুদ্দিন, তাঁর ছেলেসহ কয়েকজন মিলে মাদ্রাসার দোকানগুলো দখল করে সেখানে বালু ফেলেছেন।
অভিযোগের বিষয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, দলের প্রভাব খাঁটিয়ে জমি দখল করা হয়নি। দীর্ঘদিন ধরে অভিযোগ দিয়ে আসছি যে জমিটি আমাদের। কোনো সুরাহা না হওয়ায় গত শনিবার জমিটা আমরা দখল করি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাদ্রাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে এবং প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই ঘটনাটি কীভাবে ঘটেছে, তা পরিষ্কার হবে।

ঢাকার কেরানীগঞ্জে সিংহ নদী দখলমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিংহ নদীর রোহিতপুর ও রামেরকান্দা এলাকায় এ অভিযান চলে। অভিযানে নদীর জায়গা দখল করে গড়ে তোলা তিনটি বড় স্থাপনাসহ বেশ কয়েকটি স্থাপনা
২ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাদিক আহমদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন বগুড়া সরকারি বাণিজ্যিক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক জামান ইরাম (১৮)। শহরের বউবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁ পা ভেঙে যাওয়ার পর তাঁকে নেওয়া হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করেছে ৫৫ বিজিবি। তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন, পরিচয়পত্র, দাপ্তরিক সিল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
১১ মিনিট আগে