Ajker Patrika

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেছে চট্টগ্রামে পিসি সড়কের দুই পাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২১: ০৭
পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেছে চট্টগ্রামে পিসি সড়কের দুই পাশ
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সকালে চট্টগ্রামের পিসি সড়কের দুই পাশ ধসে পড়ে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের হালিশহর নয়াবাজার গোলচত্বরের দুই পাশের পৃথক অংশ দেবে গেছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়কের এক পাশ এবং বুধবার (২৫ নভেম্বর) সকালে অপর পাশে এ ঘটনা ঘটে। প্রশস্ত সড়ক হওয়ায় আপাতত যান চলাচলে বড় ধরনের সমস্যা না হলেও দ্রুত সংস্কার করা না হলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের দেবে যাওয়া অংশ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাইপ ফুটো হয়ে পানির চাপে মাটি সরে গিয়ে সড়কের ওই অংশ দেবে গেছে বলে জানা গেছে। পানির সরবরাহ বন্ধ করেছে চট্টগ্রাম ওয়াসা। ফুটো পাইপের অবস্থান শনাক্ত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সড়কটি মেরামত করবে।

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সকালে চট্টগ্রামের পিসি সড়কের দুই পাশ ধসে পড়ে। ছবি: আজকের পত্রিকা
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সকালে চট্টগ্রামের পিসি সড়কের দুই পাশ ধসে পড়ে। ছবি: আজকের পত্রিকা

চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, সড়কের ওই অংশে কিছুদিন আগে ওয়াসা পাইপ বসানোর কাজ করেছে। পানির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় সড়ক দেবে যেতে পারে। এ ছাড়া ওই এলাকায় বিটিসিএলও পাইপ বসানোর কাজ করছে। এ কারণেও সমস্যা হয়ে থাকতে পারে।

তবে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ওয়াসার কাজের কারণে সড়ক দেবে যাওয়ার বিষয়টি সঠিক নয়। ওই এলাকায় ওয়াসার পাইপ বসানোর কাজ প্রায় পাঁচ মাস আগে শেষ হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত