
সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের জলকপাট।
আজ রোববার সকাল ১০টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, এদিন সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৬.৮৪ ফুট মিন সি লেভেল। আগের দিন শনিবার (২ আগস্ট) রাত ৮টায় এর উচ্চতা ছিল ১০৬.৪২ ফুট।
তিনি আরও জানান, ‘টানা বৃষ্টির কারণে দ্রুতই লেকে পানি বাড়ছে। কাপ্তাই লেকের ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল পর্যন্ত। যদি পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সভার মাধ্যমে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে সাধারণ মানুষকে জানানো হবে।
এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিট থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

নিয়ম বহির্ভূতভাবে স্ত্রী ও নিজের নামে দুটি ডিলারশিপ নিয়েছেন তিনি। তাঁরা দুজনেই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, যা ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার’ সুস্পষ্ট লঙ্ঘন। তার ওপর নিজের বীজের দোকান থেকে ভুট্টার বীজ না কিনলে কৃষকদের কাছে...
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
৪১ মিনিট আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
১ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
১ ঘণ্টা আগে