
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন মজুমদারসহ পরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। নাজিমউদ্দিন মজুমদার কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন করা রোগী ও স্বজনদের ওপর চড়াও হওয়ার অভিযোগে করা মামলার আসামি।
আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলি ও পদায়ন করা হয়।
এর মধ্যে নাজিমউদ্দিন মজুমদারকে পুলিশের বিশেষ শাখায় (সিটি এসবি) বদলি করা হয়েছে।
চলতি বছরের ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ফটকে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করেন রোগীর স্বজনেরা। এ সময় মুস্তাকিম নামে এক যুবককে টেনেহিঁচড়ে থানায় নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ ওঠে ওসি নাজিমউদ্দিনের বিরুদ্ধে।
পরে ওই যুবককে কারাগারে পাঠানো হয়। পাঁচ দিন কারাভোগের পর ১৫ জানুয়ারি জামিনে মুক্তি পান তিনি। মুস্তাকিম ওসি নাজিমউদ্দিন মজুমদার ও এসআই আব্দুল আজিজের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর ওসি নাজিমউদ্দিন ও এসআই আব্দুল আজিজ তিন মাসের ছুটিতে থাকেন বলে জানা গেছে।
মামলা তদন্ত শেষে প্রায় চার মাস পর চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনে মামলার আসামি দুই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। প্রতিবেদন দেওয়ার পরই থানায় ফিরে আসেন এই দুই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার রেশ না কাটতেই চলতি মাসের ১৭ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলিউল্লাহর আদালতে ওসি নাজিমউদ্দিন মজুমদার, একই থানার উপপরিদর্শক মো. জাকিরসহ তিনজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন শামীমা ওয়াহেদ নামের এক নারী।
তাঁদের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করা হয়। এ সময় আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) নির্দেশ দেন। এ ঘটনার দুই দিনের মাথায় বদলির খবর আসে।
সিএমপি কমিশনারের আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয় খুলশীর ওসি সন্তোষ কুমার চাকমাকে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয় কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারকে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয় কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারকে। এ ছাড়া সিটিএসবির পরিদর্শক এ আই এম তৌহিদুল করিমকে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), সিটি এসবির আরেক পরিদর্শক রফিক উল্লাহকে সিএমপি প্রসিকিউশন শাখার পরিদর্শক ও সিএমপি প্রসিকিউশন শাখার বর্তমান পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমানকে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর কার্যালয়ে বদলি করা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, গ্যাস -সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর লাগবে। সাময়িকভাবে যেন খুব বেশি সমস্যা না হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
১২ মিনিট আগে
গোপালগঞ্জ সদরে ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১৮ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারের শাহাজালাল ভবনে অগ্নিকাণ্ডে ওয়ালটন শোরুমসহ অন্তত ১০টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে। ধোঁয়া ও তাপে আহত হয়েছেন দুইজন।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত একই সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন এবং মুসলিমপুর টাকশালদিঘি এলাকায় নির্মাণাধীন কালভার্টের নিচে মোটরসাইকেল পড়ে আরও দুজনের মৃত্যু হয়।
২৫ মিনিট আগে