
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালার ওপর গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুটি প্লাস্টিকের টবে লাগানো ১২টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহিদনগর এলাকায় অভিযান চালিয়ে লোকমানকে আটক করা হয়।
আটক লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা।
র্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, পশ্চিম শহিদনগর এলাকায় নিজের বসতঘরের টিনের চালার ওপর প্লাস্টিকের টবে গাঁজাগাছের চাষ করছেন লোকমান হোসেন। গতকাল রাতে র্যাব অভিযান চালিয়ে টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টব থেকে ছয়টি করে মোট ১২টি গাঁজাগাছ জব্দ করে এবং ঘটনাস্থল থেকে লোকমানকে আটক করে। জব্দ গাছ ও লোকমানের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদরপুরের আটরশি এলাকায় সড়কে চাঁদা তোলার সময় হাতিটি শুঁড় দিয়ে ইজিবাইকটি উল্টে ফেলে। এ সময় মায়ের সঙ্গে থাকা ১০ মাসের শিশু আরিশা জান্নাত ইজিবাইকের নিচে চাপা পড়ে এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে পিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে।
৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে পূর্ণ বাড়ই (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিশেষ অভিযানে তাকে আটক করে নিয়মিত মামলা দায়েরের পর একই দিন আদালতে পাঠানো হয়।
৫ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে জিম্মি করে এক গৃহবধূকে (২৫) তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে দুটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগান ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগান থেকে এই সাপ দুটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে