
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে দুটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগান ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগান থেকে এই সাপ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ দুপুরে শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকেরা বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি জাগছড়া চা-বাগানের বাবু সেলিম মিয়াকে অবহিত করলে তিনি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগের সদস্যদের যৌথ অভিযানে অজগর সাপটিকে উদ্ধার করে। উদ্ধার করা অজগরটি লম্বায় প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি।

অন্যদিকে কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগান থেকে ১৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্সের সদস্যরা। উদ্ধার করা অজগর সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, খাবার সংকটের কারণে বন থেকে সাপগুলো লোকালয়ে চলে আসে। এ জন্য প্রায় সময় শ্রীমঙ্গল উপজেলা থেকে অজগর সাপ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সাপ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপ দুটি বনে অবমুক্ত করা হবে।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এর পর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনেরা। হাসপাতালের বহির্বিভাগের সংস্কারকাজ শেষ না করেই ঠিকাদার চলে যাওয়ায় পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। আউটলেট ট্যাংকির ভাঙা অংশ দিয়ে মলমূত্র উপচে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। এতে তীব্র দুর্গন্ধের পাশাপাশি
১ ঘণ্টা আগে
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত কর্মঘণ্টায়ও তালা ঝুলে থাকার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অফিসটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
২ ঘণ্টা আগে