
চট্টগ্রামের ফটিকছড়ির একটি আলিম মাদ্রাসায় সরকারি নির্ধারিত সময়সূচি উপেক্ষা করে প্রতিদিন কয়েক ঘণ্টা আগেই পাঠদান শেষ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
অভিযোগকারী নুরুল হুদা জানান, ফটিকছড়ি উপজেলার পাইন্দং হেদায়েতুল ইসলাম আলিম মাদ্রাসায় রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান হওয়ার কথা থাকলেও অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে নিজ সিদ্ধান্তে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাস পরিচালনা করছেন। এতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের পাঠ থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি নির্দেশনা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী নির্ধারিত শ্রেণি কার্যক্রম ও প্রতিটি ক্লাসের সময়সীমা অনুসরণ করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্লাসও নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে সরেজমিনে মাদ্রাসা ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ এবং পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা। সেখানে কোনো শিক্ষার্থী, শিক্ষক কিংবা কর্মচারীকে পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, দীর্ঘদিন ধরেই বেলা ১টার মধ্যে পাঠদান শেষ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হচ্ছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগের প্রশ্ন তুলতেই তিনি ‘পরে কথা বলবেন’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। এই প্রতিষ্ঠানে সে নিয়ম মানা হচ্ছে না এবং বিষয়টি শিক্ষা অফিসকেও জানানো হয়নি। এটি প্রতিষ্ঠানপ্রধানের স্বেচ্ছাচারিতা।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘দুপুর ১টায় শিক্ষার্থীদের ছুটি দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

একসময় টাঙ্গাইল শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ভাসানী হল। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এখন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই ভাসানী হলে নেই প্রাণচাঞ্চল্য। এই হল এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত। এর বারান্দায় বসছে পানের দোকান। এর চত্বর দখল করেছে ট্রাকস্ট্যান্ড। বসে মাদকের আড্ডা।
৬ ঘণ্টা আগে
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। ১৬ কোটি টাকার বেশি বরাদ্দে নির্মিত সেতুটির এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। অপর দিকে পাশের পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই উপজেলার বাসিন্দারা।
৬ ঘণ্টা আগে
দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
৬ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৯ ঘণ্টা আগে