রাঙামাটির রাজস্থলীতে দুই ভাইয়ের বিরুদ্ধে কবরস্থান ও মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় কয়েকজন বাসিন্দা। আজ রোববার সকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার বাঙালহালিয়া এলাকার বাসিন্দা দুই ভাই আব্দুর রাজ্জাক ও রিয়াজ উদ্দিন রানার কাজই হলো সাধারণ মানুষের জমি জবরদখল করা। তাঁদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। এমন অবস্থায় শফিপুরের মুসল্লিদের কবরস্থান, মসজিদের জায়গাও রক্ষা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এমনকি আদালত গ্রামবাসীর পক্ষে রায় দিলেও দুই ভাই তা অমান্য করে চলছেন। রিয়াজ উদ্দিন রানা যুবলীগের রাজনীতি করেন। তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন।
এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, আউয়াল হোসেন, জাহিদুল ইসলাম, মো. তালিব, আবদুস সামাদ কাজী, মো. মাকসুদুর রহমান, মো. মোকলেছুর রহমান, মো. আজিজুল, মো. মোশারফ হোসেন খান, আব্দুল জব্বার প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াজ উদ্দিন রানা বলেন, ‘আমি বাঙাল হালিয়া যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। পাশাপাশি আমি সাংবাদিক। আমার প্রথম পরিচয় সাংবাদিক। আমি রূপান্তর বাংলায় কাজ করি। আমি সত্যের পক্ষে লেখালেখি করি বলে বিএনপি-জামায়াত চক্র আমার বিরুদ্ধে লেগেছে।’
রিয়াজ উদ্দিন রানা দাবি করেন, ‘যারা সংবাদ সম্মেলন করেছে তারা বিএনপি-জামায়াতের লোক। তারা সবাই মিলে মসজিদ কমিটি গঠন করেছে। তারা মসজিদের সম্পদ ভোগ করছে। আমি সৎ সাংবাদিক হিসেবে এসবের বিরুদ্ধে লেখালেখি করছি, এটাই আমার অপরাধ।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৪ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
২৯ মিনিট আগে