
মধ্যরাতে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে স্পোর্টস কার নিয়ে রেসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে টানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে টানেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত রোববার মধ্যরাতে কার রেসের ভিডিওটি নজরে এসেছে। তাদের শনাক্তের কাজ চলছে। শনাক্ত করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল থেকে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়। ওই দিন দিবাগত রাতে দামি স্পোর্টস কার নিয়ে রেস মেতে ওঠে একদল উঠতি বয়সী ছেলে। অথচ টানেলে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে প্রায় ১০টি গাড়ি অংশ নেয়।
পরে ‘দ্য স্লো কিডস’ নামে একটি পেজে টানেলে রেসের ভিডিওটি আপলোড দেওয়া হয়। ভিডিওটি শেয়ার দিয়ে হলিউড সিনেমা ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’র সঙ্গে তুলনা করা হয়। পরে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।
২৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৮ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৪২ মিনিট আগে
রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। আজ শনিবার তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
১ ঘণ্টা আগে