৭১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভাপতি মো. মাহবুবুল হক ওরফে বাবুল চিশতীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জালিয়াতি করে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদসহ ৭১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
বাকি আসামিরা হলেন, পদ্মা ব্যাংকের সাবেক এসভিপি ও হেড অব ব্রাঞ্চ শওকত ওসমান চৌধুরী, সাবেক এসই ও অ্যান্ড ম্যানেজার অপারেশন মো. আনোয়ার হোসেন, মেসার্স সাহেদ শিপ ব্রেকিং এর প্রোপ্রাইটর মো. সাহেদ মিয়া, আবুল কালাম (ওরফে আবুল কালাম হাবিব), ন্যাশনাল সার্ভে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মাজেদুল ইসলা, পদ্মা ব্যাংকের সাবেক এফ এ ডি পি মৃগাল মজুমদার ও এ কে এম শামীম।
দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

‘ক্যাসিনো ব্রাদার্স’ নামে খ্যাত আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এনামুল হক এনু ও তাঁর ভাই যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াকে অর্থপাচারের আরেক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ-৮-এর বিচারক নুরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।
২ মিনিট আগে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
২০ মিনিট আগে
বিশেষ করে এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার কান্দরিয়া খালপাড়ের বাসিন্দারা বেশি ভোগান্তি পোহাচ্ছেন। খাল পুনঃখননের পর অপরিকল্পিতভাবে স্তূপ করে রাখা খননের মাটি ধুয়ে কাদাপানি মানুষের বাড়িঘরে ঢুকে পড়ছে।
২২ মিনিট আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম নতুনঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে