Ajker Patrika

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামের এক পিকআপচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।

নিহতের সহযোগী মোহাম্মদ নিরব জানান, পিকআপ নিয়ে তাঁরা ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে সামনে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক কষলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চালক রিয়াজ গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত