
ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে প্রাণ হারান মাওলানা মাহমুদুল হাসান। গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডায় তিনি মারা যান। কিন্তু মৃত্যুর ৫২ দিন পর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়। পরে থানা–পুলিশ তাঁর গ্রামের বাড়িতে খোঁজ নিতে গেলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নামে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করতেন। গাজীপুরের কাপাসিয়া চাঁদপুর বাজার মসজিদের খতিব ছিলেন।
নিহতের চাচা সাইদুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আমার ভাতিজা মাওলানা মাহমুদুল হাসান। স্থানীয় এক ইউপি সদস্য আমাকে কয়েক দিন আগে ফোন করে জানান, মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে। তা শুনে আমি হতভম্ব! মৃত ব্যক্তির নামে এত দিন পরে মামলা কীভাবে সম্ভব!’
তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ঢাকায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি। উনারা আশ্বস্ত করেছেন বিষয়টি কঠিনভাবে দেখবেন।’
স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন বলেন, ‘সরাইল থানা থেকে ফোন করে মাহমুদুল হাসানের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন। কারণ, জিজ্ঞেস করায় উনি জানালেন, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। শুনে আমি অবাক হলাম। কারণ, ঢাকায় নিহত হওয়ার পর তাঁর লাশ আমাদের গ্রামে দাফন করেছি। এখন তিনি নাকি মামলার আসামি। পরে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানালেন, তাঁর মৃত্যু সনদ নিতে। আমি বিষয়টি তাঁর চাচাকে জানাই।’
এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে একটি অনুসন্ধান স্লিপ এসেছে। যেহেতু অভিযুক্ত মৃত, সেই অনুযায়ী আমরা প্রতিবেদন সেখানে পাঠিয়ে দেব।’

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ পাঁচজনের একজন সৌদি আরবপ্রবাসী ইমন (২৫) মারা গেছেন। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ মিনিট আগে
ফরিদপুর শহরের নিলটুলীর শতবর্ষ পুরোনো কালীবাড়ী মন্দিরে তালা ভেঙে কষ্টিপাথরের কালীমূর্তিসহ আটটি মূর্তি ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সিআইডি। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির ডিউক সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে...
৩০ মিনিট আগে
পুলিশ সুপার জানান, ঘটনার দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সানন্দা এলাকার নির্জন বনে অপ্রতীমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় অপ্রতীম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে প্রথমে তুহিন এবং পরে আরও দুজন (অপ্রাপ্তবয়স্ক)...
৩৮ মিনিট আগে