
সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। সরেজমিন দুটি কেন্দ্রে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১০ শতাংশ ভোট পড়েছে। তবে সকালের দিকে কয়েকটি কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি ছিল।
বোয়ালখালীর উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২১০টি। এখানে ভোটার ২ হাজার ১০০ জন। যা ভোট দিয়েছেন, তাও সকালে। বেলা ১১টার দিকে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা আর পুলিশ ছাড়া ভোটারদের দেখা মেলেনি।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দক্ষিণ সারয়োতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২৬৬টি। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯০৯ জন। দুপুর ১২টায় কোনো ভোটারের উপস্থিতি দেখা মেলেনি।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ এইচ এম সিরাজুল মুস্তাকিম বলেন, সকালের দিকে কিছু ভোটার ছিল। দুপুর ১২টা পর্যন্ত ২৬৬ জন ভোটার ভোট দিয়েছেন।
তবে কয়েকটি কেন্দ্রে সকালের দিকে ভোটারের উপস্থিতি দেখা গেছে। সকালে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ছিল। সকাল ৮টায় এই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডে আমিরুন্নেছা প্রাইমারি অ্যান্ড কিন্ডারগার্টেন কেন্দ্র, করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালের দিকে ভোটার থাকলেও বেলা যত গড়িয়েছে, ভোটারের উপস্থিতি তত কমেছে।
বোয়ালখালী আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর সমর্থকেরাও রয়েছেন মাঠে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
১ ঘণ্টা আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
৩ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
৩ ঘণ্টা আগে