
একটি মহল আন্দোলনের মালিকানা হাইজ্যাক করে নিয়ে যেতে চায়—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আন্দোলনে যাবেন, নতুন নতুন বয়ান শোনা যাচ্ছে। আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতে চাচ্ছেন। বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন।’
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার চট্টগ্রামের ষোলোশহরে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি একা এই আন্দোলন করেনি। সমস্ত মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আন্দোলন এবং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না। মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা (বিএনপি) যেই হিসাব দেব আপনারা লজ্জা পাবেন।’
বিএনপির নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আন্দোলনের মালিকানা মানে জনগণ তাদের ভোটে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবে। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। আপনারা ভোট না নিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা, এখানে কাজ করবে না। ভোটে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে।’
নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান। সঞ্চালনা করেন নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন।
শেষে একটি শোভাযাত্রা ষোলোশহর ২ নম্বর গেট থেকে জিইসি মোড় হয়ে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
১ ঘণ্টা আগে
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বুধবার রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ১০৮ জন শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষাছুটিতে রয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনের ছুটির মেয়াদ শেষ হলেও যোগ দেননি বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষকসংকট বাড়ছে। এই পরিস্থিতিতে কয়েকজন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
গাছগুলো এখন পথচারী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই গাছ উপড়ে পড়ছে কিংবা বড় বড় ডাল ভেঙে সড়কে পড়ছে। এতে গত এক বছরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ থেকে ২০ জন।
২ ঘণ্টা আগে