
বান্দরবানের লামায় রাবারবাগান থেকে আবারও ২৬ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ১ নম্বর ওয়ার্ড গয়াল মারা রাবারবাগান থেকে তাঁদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। তাঁরা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ৬ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অপহৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে অপহৃত শ্রমিকদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানান তাঁরা।
জানা যায়, সকালে গয়ালমারা রাবারবাগান এলাকায় বাগানের কাজ করতে যান ২২ শ্রমিক। সেখান থেকে আজ দুপুরে সশস্ত্র একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। তবে তারা পাহাড়ের কোন সশস্ত্র সংগঠনের সদস্য তা জানা যায়নি। ঘটনার পর খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী।
বান্দরবানের লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, কয়েকটি রবারবাগান থেকে ২৬ জন শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। অপহরণকারীরা পাহাড়ি সন্ত্রাসী হতে পারে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ‘অপহরণের বিষয়ে শুনেছি, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।

সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ নিলেও অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৯৪
৩ মিনিট আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আতিকুর রহমান। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে রাষ্ট্রপতির...
১২ মিনিট আগে
নেত্রকোনা সদরের কান্দুলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করেছে, তবে চালকেরা পালিয়ে গেছেন।
১৪ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে