Ajker Patrika

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ৬০০ বস্তা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চালানো অভিযানে দুজনকে আটক করা হয়। জব্দ সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালায়। তদন্তের স্বার্থে আটক দুজনের নাম-পরিচয় প্রকাশ করেনি কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের মাধ্যমে তাঁরা জানতে পারেন, গভীর রাতে বাঁশবাড়িয়া সাগর উপকূল থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ সার মিয়ানমারে পাচার করা হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, তথ্যের সত্যতা যাচাইয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাটে গিয়ে কোস্ট গার্ডের সদস্যরা দুটি ট্রাকে থাকা সার একটি কার্গো বোটে স্থানান্তর করতে দেখেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, ইউরিয়া সারের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমুদ্রপথে পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত