Ajker Patrika

রাজধানীতে ভবনের ছাড় থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে ভবনের ছাড় থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় বাসার সাততলার ছাদ থেকে পড়ে আলিফ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।

হাসপাতালে মৃত আলিফের বড় ভাই মো. শাওন আহমেদ বলেন, চকবাজার পূর্ব ইসলামবাগ বউবাজারের তাদের বাসা। বাবার নাম মো. কবির হোসেন। আলিফ ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মো. শাওন বলেন, দুপুরে আলিফ বাসার সাত তলার ছাদে খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত