
ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে টেকনাফ উপজেলার উপকূল ও সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২৫ হাজার লোককে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে স্থানীয়রা বলছেন সব মিলয়ে কয়েক হাজার লোক আশ্রয় কেন্দ্রে উঠেছে।
মো. কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে টেকনাফ উপজেলায় ১৮ হাজার ও সেন্টমার্টিন দ্বীপের ৭ হাজার লোককে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। চেষ্টা চলছে দ্রুত সময়ে আরও লোককে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা। চেষ্টা করা হচ্ছে ৩০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার।
কামরুজ্জামান বলেন, টেকনাফ উপজেলার যেসব উপকূল অঞ্চলের অবস্থা বেশি ভয়াবহ হতে পারে সেসব অঞ্চল থেকে বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে শিশু ও নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অন্যদিকে সেন্টমার্টিন দ্বীপে ৩৭টি আশ্রয় কেন্দ্র রয়েছে। যার ধারণ ক্ষমতা ৬ হাজার ৮০০।
তবে সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা জসীউদ্দিন শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৪ হাজারের মত আশ্রয় কেন্দ্রে উঠেছে। এখনো অনেকেই বাইরে আছেন। আশ্রয় কেন্দ্রে একটা অংশ আছে যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত।’
গত কয়েকটি ঘূর্ণিঝড় দেশের অন্যান্য উপকূল দিয়ে অতিক্রম করলেও এবার অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রসহ এক অংশ অতিক্রম করবে কক্সবাজার-টেকনাফ উপকূল দিয়ে। বাকি অংশ অতিক্রম করবে মিয়ানমারের ওপর দিয়ে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টেকনাফ অঞ্চলের প্রধান সমন্বয়কারী কায়সার উদ্দিন বলেন, এখন পর্যন্ত টেকনাফ ও সেন্টমার্টিন মিলিয়ে কয়েক হাজার লোক আশ্রয় কেন্দ্রে আছে। এর মধ্যে টেকনাফের বাহারছড়া, সাবরাং ও শাহপরীর দ্বীপের বাসিন্দা বেশি।
কায়সার উদ্দিন বলেন, সিপিপির কাজ হচ্ছে মানুষকে ঘূর্ণিঝড় সম্পর্কে জানানো। তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য সতর্ক করা। তারা সেই মোতাবেক কাজ করছে। প্রশাসন থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে তা তাঁরা পালন করবে। ঝড় শেষে উদ্ধারকাজসহ অন্যান্য কাজ করবে তারা।
এই সমন্বয়কারী বলেন, সেন্টমার্টিন থেকে দুই হাজার লোক টেকনাফের বিভিন্ন স্থানে এসে আশ্রয় নিয়েছে। এ ছাড়া টেকনাফে যারা আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। তবে উপকূলের বাসিন্দারা ঝড় শুরু না হওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যেতে চান না।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৭ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৪ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে