স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুলের হাতের লেখা পরীক্ষার জন্য সংগ্রহ করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের খাস কামরায় বাবুলের হাতের লেখা সংগ্রহ করেন বিচারক।
এর আগে, গত ৭ মার্চ মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, বাবুল আক্তার কক্সবাজারে কর্মরত থাকাকালে ভারতীয় নাগরিক গায়ত্রী অমরসিং নামের এক নারীর সঙ্গে পরিচয় হয়। তিনি একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছিলেন। পরে দুজন পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময় বাবুলকে তালেবান নামে একটি বই উপহার দেন। বইটির প্রথম পাতায় গায়ত্রীর নিজ হাতের লেখা আর শেষের দিকে বাবুল আক্তারের হাতের লেখা রয়েছে। মিতু হত্যা মামলায় বইটি পিবিআই জব্দ করেছিলেন। ওই লেখার সঙ্গে বাবুল আক্তারের হাতের লেখা মিলিয়ে দেখে পরকীয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই তদন্ত সংস্থা বাবুলের হাতের লেখার নমুনার জন্য আবেদনটি করেছিল।
এদিকে, বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে না রেখে পুনরায় ফেনী কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম কারাগারে বাবুল নিরাপদ বোধ করছেন না। তিনি সিএমপির ডিবিতে থাকাকালে সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছিলেন। তাঁদের অনেকেই চট্টগ্রাম কারাগারে রয়েছেন। এ বিষয়ে আদালত কারা কর্তৃপক্ষকে কারাবিধি মতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অহিদ উল্লাহ সরকার আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল ১১টার দিকে বাবুলকে আদালতে হাজির করা হয়। পিবিআইয়ের দেওয়া দরখাস্তের শুনানি শেষে আদালত আসামির হাতের লেখার নমুনা সংগ্রহের অনুমতি দেন। এরপর তাঁর কাছ থেকে আদালত হাতের লেখার নমুনা সংগ্রহ করেন। বাবুল আক্তারের হাতের লেখা মামলার তদন্তকারী কর্মকর্তা হস্তলিপি বিশারদের মাধ্যমে পরীক্ষা করবেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে সন্তানকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতু খুন হন। পরদিন বাবুল নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। তাঁর মামলায় গত বছরের ১২ মে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। একই দিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় বাবুলসহ ৮ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।
পরে বাবুলের করা মামলায় ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে গত বছর ১৪ অক্টোবর আদালতে নারাজি দেওয়া হয়। ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে আদালত ৩ নভেম্বর মামলাটি আবারও তদন্তের আদেশ দেন। পুনরায় এ বছরের ২৫ জানুয়ারি বাবুলের শ্বশুরের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেয় তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
২ ঘণ্টা আগে