
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বহিষ্কারকৃত শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় এই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী এ এম নূর উদ্দীনকে একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অভিযুক্ত শিক্ষার্থীর দাবি তিনি এ কাজে জড়িত নন। উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ছাড়া তাঁর বহিষ্কার মানেন না সাধারণ শিক্ষার্থীরা। এর প্রতিক্রিয়া স্বরূপ দ্রুত এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত হয় এই মানববন্ধন।
মানববন্ধনে দুই দফা দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে উল্লেখ করা হয়, দ্রুত এএম নূর উদ্দীনের বহিষ্কার প্রত্যাহার করতে হবে এবং ৭১ টিভির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানহানির মামলা দায়ের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা মামলা দায়ের করবে।
এ বিষয়ে আইন বিভাগের তরিকুল ইসলাম বলেন, ‘তদন্ত কমিটি কর্তৃক সুস্পষ্ট কোনো তথ্য ও প্রমাণ উপস্থাপন ব্যতীত বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে বহিষ্কার অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। প্রশাসন অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এমন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। তাই আমরা দুই দফা দাবি করেছি। দাবি পূরণ না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, গত সোমবার (১৩ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন এটিএম বুথের সামনে ৭১ টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এএম নূর উদ্দীনকে পরের দিন মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৮ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪৩ মিনিট আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে