
ফেনীর কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তাঁর নাম জহিরুল ইসলাম (৪০)।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জহিরুল ইসলাম কালিদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কালিদহ বাজারে মা হার্ডওয়্যার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিদহ স্কুল মাঠে দুই পক্ষের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে একদল দুর্বৃত্ত সন্ধ্যায় কালিদহ বাজারে এসে ভাঙচুর শুরু করে। তখন ব্যবসায়ী জহিরুল ইসলামকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ জহিরুল ইসলামের চাচাতো ভাই তাজুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের কিশোরেরা ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি করে। এরপর এক পক্ষের বড় ভাইয়েরা এসে বাজারে হাঙ্গামা শুরু করে। আমার চাচাতো ভাই বাধা দিলে তার নাভির নিচে গুলি করা হয়। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।’
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাউদ বলেন, ‘আহত ব্যক্তির নাভির নিচে রক্তাক্ত ক্ষতের চিহ্ন রয়েছে। আহত ব্যক্তি জানিয়েছেন, তাঁকে গুলি করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৪ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৫ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৬ ঘণ্টা আগে