
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান পালিয়ে ভারত গেছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এ তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
আজ সোমবার বিকেলে পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, ‘মতিউর রহমান আখাউড়া ইমিগ্রেশন অতিক্রম করেননি।’
এদিকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ হারানো মতিউর রহমানের ই-০০০১১৬৫২ পাসপোর্ট নম্বরটি পর্যালোচনা করে দেখা যায়, তিনি সর্বশেষ দেশের বাইরে গেছেন গত বছর ২২ জুন। আর দেশে এসেছিলেন ৭ জুলাই।
এরপর এই পাসপোর্ট দিয়ে তিনি বিদেশ গমন করেননি। এদিকে একটি সূত্র জানিয়েছে মতিউর রহমানের বিকল্প একটি পাসপোর্ট থাকতে পারে। যে পাসপোর্ট ব্যবহার করে তিনি দেশ ত্যাগ করেছেন।
সূত্রটি আরও জানিয়েছে, যদি তাঁর পাসপোর্ট না থাকে তাহলে চোরাইপথে অবৈধভাবে সে দেশ ত্যাগ করতে পারেন।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
২ ঘণ্টা আগে