খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় সদর উপজেলা ও পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা এখনো চলছে। আজ বুধবার নতুন করে কোনো সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শহরের পাহাড়ি বিভিন্ন পাড়ায় রাত জেগে পাহারা দিয়েছেন এগুলোর বাসিন্দারা।
এদিকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককে পিটিয়ে হত্যা এবং পরবর্তী সহিংসতার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশপাশি হয়েছে দুটি মামলা।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক রোজনিন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
স্থানীয় সূত্রে ও সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার দুপুরে মহাজনপাড়ায় এবং সন্ধ্যা ৭টার দিকে পানখাইয়াপাড়া সড়কে পাহাড়িদের ৩০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
আজ বুধবার সকাল থেকে শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে সীমিতসংখ্যক দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। শহরের গাড়ির সংখ্যা এবং মানুষের চলাচলও কম।
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. নাসির আহম্মেদ বলেন, ‘নিহত সোহেল রানার স্ত্রী সঙ্গে কথা হয়েছে। লাশ দাফন করে যা করার সিদ্ধান্ত নেব।’
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি সদর থানায় দুটি মামলা হয়েছে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
২ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৩ ঘণ্টা আগে